রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খাগড়াছড়ির রামগড় অংশে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিনব কর্মসূচি পালন করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা সড়কের খানাখন্দে ধানের চারা রোপণ করে সংস্কারের দাবি জানান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামগড়ের সোনাইপুল থেকে প্রায় তিন কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে কাদা তৈরি হয়, ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নিয়মিত দুর্ঘটনাও ঘটছে।

প্রতিবাদকারীরা জানান, সড়কটির করুণ দশা সম্পর্কে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সংস্কারের অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে এই ভিন্নধর্মী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন থেকে দ্রুত সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। কর্মসূচিতে অংশ নিয়ে রামগড়ের সাবেক কাউন্সিলর মহিউদ্দিন হারুন সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে সড়ক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।