রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা, এককালীন ফি গুনতে হবে শুধু নতুনদের

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের এইচ-১বি ধরনের ভিসার জন্য এক লাখ ডলার ফি নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। যা গুনতে হবে শুধু নতুন আবেদনের ক্ষেত্রে। আজ রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা দক্ষ কর্মীদের কোন সংস্থার হয়ে কাজের জন্য দেওয়া হয়। এই ভিসাধারীরা দেশটিতে সাময়িকভাবে বসবাস ও কাজ করতে পারেন। 

গত শুক্রবার ফি নির্ধারণের ঘোষণা দেওয়া হলে ভারত ও চীনের হাজারো এইচ-১বি ভিসাধারী আতঙ্কে ভ্রমণ পরিকল্পনা বাতিল করে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ফিরতে শুরু করেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো তাদের কর্মীদের স্থানীয় সময় রোববার রাত ১২টা ১ মিনিটের আগেই দেশে ফিরতে জরুরি বার্তা পাঠায়। পাশাপাশি আপাতত বিদেশে না যেতেও নির্দেশনা দেয়। মূলত ভিসা ফি ১ লাখ ডলার করার খবর শুনে এসব কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এই নিয়ম শুধু নতুন আবেদনকারীদের জন্য।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট গতকাল শনিবার এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে লিখেন, এখন যাদের এইচ-১বি ভিসা আছে এবং যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন, তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ওই ১ লাখ ডলার ফি দিতে হবে না। এটা কেবল নতুন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটি কোনো বার্ষিক ফি নয়। এটি কেবল এককালীন ফি, যা শুধু প্রথম আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। 

শুক্রবার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছিলেন, নতুন ১ লাখ ডলারের এইচ-১বি ভিসার ফি প্রতি বছর দিতে হবে। তবে তিনি উল্লেখ করেছিলেন, বিষয়টি বিবেচনাধীন। এরপরই এইচ-১বি ভিসাধারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে ছুটি কাটিয়ে ফিরতে না পারার শঙ্কায় মাঝপথেই যাত্রা বাতিল করেন। সানফ্রান্সিসকো বিমানবন্দরে কয়েকজন ভারতীয় যাত্রী বিমান থেকে নেমে যান, সে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অনেকে আতঙ্ক ও বিভ্রান্তির অভিজ্ঞতা শেয়ার করেন। কেউ বলেন, কোভিড-১৯ মহামারির সময় ভ্রমণ নিষেধাজ্ঞার আগে যেমন তাড়াহুড়ো করে ফিরতে হয়েছিল, এবারও সেই আতঙ্ক ফিরে এসেছে। এক নারী যাত্রী ফ্রান্সগামী ভ্রমণ ফ্লাইট ছেড়ে দেন, কারণ কোম্পানির আইনজীবীরা বিদেশে থাকা কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন। মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, গোল্ডম্যান স্যাকসসহ বড় বড় প্রতিষ্ঠান কর্মীদের জন্য ভ্রমণ নির্দেশনা দেয়। 

গত বছর ভারতীয়রা ৭১ শতাংশ এবং চীনারা ১২ শতাংশ এইচ-১বি ভিসা পেয়েছিলেন। ফলে এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এশিয়ার কর্মীদের ওপর। নর্থ ক্যারোলিনায় কর্মরত রোহন সিং বলেন, ‘আমরা জানি না সামনে কী অপেক্ষা করছে। তাই সবাই আতঙ্কে আছি।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।