রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবকেই কেন বেছে নিলেন হানিয়া আমির?

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রথমবারের মতো ঢাকায় এসে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। গত শনিবার সন্ধ্যায় তারকাবহুল এক জমকালো অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠেন এই অভিনেত্রী; আর সেখানেই ঘটে যায় এক চমকপ্রদ মুহূর্ত। এদিন মঞ্চে হানিয়ার সামনে বলিউড ও ঢালিউড— দুই সিনেমা জগতের দুই কিং খানের ছবি এক পর্দায় নিয়ে আসা হয়। অর্থাৎ, শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে বেছে নেবেন— হানিয়ার কাছে এমন প্রশ্ন তোলা হয়।

মঞ্চে উপস্থাপক যখন হানিয়াকে এই দুই তারকার মধ্যে একজনকে বেছে নিতে বলেন, তখন দর্শক সারিতেও ছিল টানটান উত্তেজনা। হানিয়া শাকিব খানের নাম বলার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তবে সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়লে নানা আলোচনার জন্ম হয়। অনেকে মন্তব্য করেন, বাংলাদেশের দর্শকদের খুশি করতেই হানিয়া শাকিব খানের নাম বলেছেন। এতে তার সত্যিকারের পছন্দের বিষয়ে প্রশ্ন ওঠে।

কিন্তু শাকিবের নাম বলার পর পরই একটি কথা বলতে শোনা যায় হানিয়াকে। তাতে খানিকটা স্পষ্ট হন নেটিজেনরা— ঠিক কেন শাকিব খানকেই বেছে নিয়েছিলেন হানিয়া আমির। এ সময় উচ্ছ্বাসের সঙ্গে হানিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।’ এই মন্তব্য থেকে বোঝা যায়, দর্শকদের পছন্দের প্রতি সম্মান জানাতেই তিনি শাকিব খানের নাম নিয়েছেন, তবে নিরপেক্ষতার সঙ্গে দুজনেই যে তার পছন্দের— তা বলাই বাহুল্য।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।