রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৌদি’ শব্দ কতটা আপন, অথচ নেটদুনিয়ায় এটা অশ্লীল : স্বস্তিকা

প্রকাশিত - ২১ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৫৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। টালিউডে এবার নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন এই নায়িকা। এক নারী প্রোমোটারের চরিত্রে ‘প্রোমোটার বৌদি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন নবাগত শৌর্য দেব। ছবির গল্পে, দুই সন্তান ও স্বামী নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক নারীর জীবন তুলে ধরা হয়েছে, যাকে পাড়ার সবাই ‘বৌদি’ বলে ডাকে। কিন্তু স্বস্তিকার আক্ষেপ, আগে বৌদি শব্দটি পারিবারিক অর্থে ছিল আপন; অথচ সামাজিক মাধ্যমে এটাকে এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তিকা বলেন, ‘আগে বৌদি শব্দটি পারিবারিক ও আপন করে ব্যবহৃত হতো, কিন্তু এখন সামাজিক মাধ্যমে শব্দটি প্রায়ই কুরুচিকর অর্থে ব্যবহার করা হয়।’ 

তাই এই সিনেমায় স্বস্তিকার চরিত্রে সেই পুরোনো মিষ্টি ধারণাকেই ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে- জানান স্বস্তিকা। নব্বইয়ের দশকের বাণিজ্যিক বাংলা ছবির ছাপ থাকবে এই সিনেমায়। থাকবে নাচ, গান, মারকাটারি সংলাপ ও পারিবারিক টানাপোড়েন। স্বস্তিকার ভাষায়, ‘মূলধারার বাণিজ্যিক ছবির স্বাদ ফেরানোর লক্ষ্যেই এই কাজ। পুরো ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়।’ এদিকে প্রথমবার পরিচালনায় আসা শৌর্য দেব জানান, পরিবারকেন্দ্রিক গল্প হলেও ছবিতে বিনোদনের সব উপাদান রাখা হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।