রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতের বিশেষ সতর্কতা, ঝুঁকিতে চট্টগ্রাম বিভাগ

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ১০:০৭ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

সারাদেশে চলমান বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে পরেরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সংস্থাটি ঢাকা পোস্টকে এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, বর্তমানে দেশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির প্রবণতা চালু রয়েছে। এ সময় বজ্রপাতের জন্য বায়ুমণ্ডলে পর্যাপ্ত শক্তি থাকায় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। তাই আপাতত আরো কয়েকদিন বজ্রবৃষ্টির আলামত লক্ষ্য করা মাত্রই সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। 

সংস্থাটি জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের মধ্যে দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি প্রভাব থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের এলাকাগুলোতে বজ্রপাতের প্রবণতা বেশি থাকবে। এসব স্থানে বৃষ্টিপাতের সময় তীব্র বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে। বজ্রপাতের ধরন অনেকটা এমন যে, প্রতি মিনিটে আশি থেকে ১০০টিরও বেশি বিদ্যুৎ চমক হতে পারে। সেই সঙ্গে  ঘণ্টায় ৩০-৫০টা পর্যন্ত বজ্রপাত হতে পারে। যা সতর্কতা অবলম্বন না করলে প্রাণনাশের কারণ হতে পারে। 

বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বিশেষভাবে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে সংস্থাটি। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।