রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে যা জানা গেল

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।  ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটলো। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করছেন, ভিডিওতে দেখা ব্যক্তিটি জুবিন গার্গ। ভিডিওতে তাকে লাইফ জ্যাকেট পরে একটি নৌকা থেকে পানিতে ঝাঁপ দিতে দেখা যায়। কিছুক্ষণ সাঁতার কাটার পর তিনি লাইফ জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দেন। যদিও এই ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আসামের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা অসম্ভব।” গায়কের মরদেহ শনিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে রাখা হবে। সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রোববার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।