রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও জরুরি বোর্ড মিটিংয়ে বিসিবি, এবারের এজেন্ডা

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ০২:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। এমন ম্যাচের দিনে মিরপুরেও গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছেন বিসিবির বোর্ড পরিচালকরা।শেরে-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২ টা থেকে শুরু হয়েছে বোর্ড কর্তাদের এই মিটিং। গেল সপ্তাহেও বৈঠকে বসেছিলেন বোর্ড পরিচালকরা, সপ্তাহ না ঘুরতে আরও একবার বসতে যাচ্ছেন কর্মকর্তারা।

যেখানে প্রধান আলোচ্য বিষয় থাকছে আসন্ন বিসিবির নির্বাচন নিয়ে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এমনটিই। মূলত ঢাকার চার ক্লাবের মালিকানা সমস্যা নিয়েই বসবে এই মিটিং। যা গেল কয়েক দিনে শুনানি করেও সমাধান হয়নি। এ ছাড়া মিটিংয়ে জাতীয় দলের নতুন নির্বাচক বিষয়েও আলোচনা হতে পারে। এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে জানা গিয়েছিল আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের ইলেকশন কমিশন গঠন করেছে বিসিবি। বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা করেছে-

১। অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট - প্রধান নির্বাচন কমিশনার
২। মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) - নির্বাচন কমিশনার
৩। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) - নির্বাচন কমিশনার।

গেল ১ সেপ্টেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।