রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার ফোর : বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, বিপাকে বাংলাদেশ

প্রকাশিত - ২০ সেপ্টেম্বর, ২০২৫   ০১:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলমান এশিয়া কাপের গ্রুপপর্বের লড়াই শেষ। আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার ফোরের দ্বৈরথ। মরুর দেশের গরম আবহাওয়া, তারওপর দ্বিতীয় রাউন্ডের ঠাসা সূচি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে, বরাবরের মতো এবারও বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। অন্যদিকে, চাপের মুখে পড়ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলো। ভারতের প্রথম সুপার ফোর ম্যাচ ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচ ২৪ সেপ্টেম্বর, যেখানে তারা মুখোমুখি হবে বাংলাদেশের। শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচের আগে ভারত পাচ্ছে পর্যাপ্ত বিশ্রাম এবং সবগুলো ম্যাচই হচ্ছে একই ভেন্যু—দুবাইয়ে।

অন্যদিকে, বাংলাদেশের সূচি অনেকটাই চাপের। প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর মাত্র এক দিনের বিরতির পর টানা দুটি ম্যাচ খেলতে হবে—২৪ সেপ্টেম্বর ভারত এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তান। অর্থাৎ, ৬ দিনের মধ্যে ৩টি হাই-প্রেশার ম্যাচ, তার মধ্যে দুটি টানা দিনে—যা স্পষ্টতই শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর। আজকের ম্যাচের আগে তবুও কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় লিটন দাসরা। শ্রীলঙ্কা সেটাও পাচ্ছে না। ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তাদের দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে, তবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। ফলে ভেন্যু পরিবর্তনের ভ্রমণ ক্লান্তি থাকবে তাদের জন্য। ভারতের সুবিধা ও বাকি দলের এই ব্যবধানগুলো নিয়েই সমালোচনা শুরু হয়েছে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, সূচিতে ভারসাম্য না থাকায় একটি দল (ভারত) অনেকটাই সুবিধা পাচ্ছে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দলগুলোকে সময় ও ভ্রমণের চাপ সামলে খেলতে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

*প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।