২৪ ঘণ্টা অনলাইন: ভারত থেকে এ বছরের অস্কার দৌড়ে নির্বাচিত হয়েছে নীরজ ঘায়ওয়ানের ছবি ‘হোমবাউন্ড’। ২৪টি ছবিকে পেছেন ফেলে এগিয়েছে এই সিনেমাটি। শুক্রবার ১৯ সেপ্টেম্বর কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রায় সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছে।
নির্মাতা নীরজ ঘায়ওয়ানের দ্বিতীয় ছবি এটি। যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল চলতি বছরের ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এরপর ছবিটি জায়গা করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে। সিনেমাটি কান-এ নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় ছবিটি এবং টরন্টোতে জেতে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস অ্যাওয়ার্ড এর সেকেন্ড রানার-আপ। এদিকে আগামী ২৬ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাবে ‘হোমবাউন্ড’। ছবিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুরসহ নতুন প্রজন্মের অভিনেতারা। এবারের অস্কারে মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য সিনেমার মধ্যে ছিল ‘আই ওয়ান্ট টু টক’, ‘দ্য বেঙ্গল ফাইলস’, ‘পুষ্পা টু’, ‘হিউম্যানস ইন দ্য লুপ’ ও ‘কেশরী টু’-এর মতো আলোচিত নামও। তবে এবার কোনো বাংলা ছবি অস্কার দৌড়ের তালিকায় জায়গা পায়নি।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।