রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার হারানো শীর্ষস্থানে ১১ বছর পর স্পেন

প্রকাশিত - ১৯ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩৬ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৮ মাস ধরে শীর্ষস্থানে ছিল আর্জেন্টিনা। ইকুয়েডরের কাছে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে হেরে ওই শীর্ষস্থান হারিয়েছে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসির দল এখন ফিফা র‌্যাঙ্কিংয়ে তিনে। মেসিদের হারানো শীর্ষস্থানে উঠেছে লামিন ইয়ামালরা। দীর্ঘ ১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের স্বাদ পেল গত বছর ইউরো জয়ী লা ফুয়েন্তের স্পেন। 

আর্জেন্টিনার হারের মধ্যে স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে বড় ব্যবধানে জিতে ৮.২৮ রেটিং বাড়িয়ে নিয়েছে। আর্জেন্টিনার ১৫.০৪ রেটিং হারিয়ে নিচে নেমে গেছে। 

টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলা কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর বৃহস্পতিবার ফিফা এই  হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচ থেকে ছয়ে নেমে গেছে। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল হারে বলিভিয়ার কাছে। রেটিং পয়েন্টস তাদের কমেছে ১৬.০৯। ব্রাজিলকে পেছনে ফেলে পাঁচ নম্বরে উঠে এসেছে রোনালদোদের পতুর্গাল।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।