রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাইয়ারা’ হিট হতেই অনীত পাড্ডার ঝুলিতে নতুন ছবি

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের বক্স অফিসে ব্লকবাস্টার হিট ‘সাইয়ারা’র সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অনীত পাড্ডা। মিষ্টি প্রেমের গল্পে নিজের অভিনয়ের জাদুতে দর্শক মন জয় করা এই অভিনেত্রী এবার সম্পূর্ণ নতুন এক চরিত্রে হাজির হতে চলেছেন।  এবার তাকে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামায়, যেখানে তিনি লড়বেন ন্যায়বিচারের জন্য।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনা অনুযায়ী, ‘সাইয়ারা’ ছবিতে তার প্রেমিকার অবতার ঝেড়ে ফেলে অনীত এবার একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে চান যে তিনি শুধু মিষ্টি প্রেমের গল্পের জন্যই নন বরং যেকোনো ধরনের চরিত্রে সমানভাবে পারদর্শী। এই ছবিতে অনীতের পাশাপাশি আরও থাকছেন ফাতেমা সানা শেখ এবং অর্জুন মাথুরের মতো অভিনেতারা। শিগগিরই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন অনীত। এরপর তিনি কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেন। 

তবে তার জীবনের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘সাইয়ারা’ ছবিটি। এই সুযোগটি তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন যে তিনি বলিউডের আগামী দিনের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী। উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অনীত পাড্ডা স্নাতকের পরই মডেলিং এবং বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। ‘সাইয়ারা’র ব্যাপক সাফল্যের পর অনীত পাড্ডাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন ছবিতে তার কোর্টরুম ড্রামার চরিত্রটি কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।