রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাইক্রফট কি আসলেই পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন?

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে উভয় দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে জলঘোলা পরিস্থিতি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এমনকি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে হাত মেলাতে বারণ করারও অভিযোগ ছিল পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি)। যে কারণে গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে খেলা নিয়েও শঙ্কা ছিল। শেষ পর্যন্ত পিসিবি জানায়- ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এরপরই খেলা মাঠে গড়ায়। 

আরব আমিরাতের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি জিতে সুপার ফোরে উঠেছে পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে তাদের আগে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ভারত। এদিকে, আমিরাতের বিপক্ষে জয় পেলেও পাকিস্তানের জন্য লড়াইটা অবশ্য সহজ ছিল না। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৬ রান তোলে সালমান আলি আগার দল। ওই পুঁজিও পেত না, যদি না শাহিন আফ্রিদি টেলএন্ডারে ১৪ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলতেন। লক্ষ্য তাড়ায় নেমে আমিরাত মাত্র ১০৫ রানে গুটিয়ে যাওয়ায় ৪১ রানের জয় পায় পাকিস্তান।

পাকিস্তান-আমিরাতের ম্যাচটি মাঠে গড়ায় নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পরে। এর আগে পাইক্রফটকে না সরালে খেলবে না বলে মনস্থির করে পাকিস্তান। শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়েছেন দাবি করে সালমান-শাহিনরা মাঠে আসে। যদিও আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি পাইক্রফট আসলেই ক্ষমা চেয়েছেন কি না সেই প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক করার দাবি তুলেছে। এক সূত্র তাদের জানিয়েছেন, পাইক্রফট যেহেতু ভুল করেননি, ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না।

ম্যাচ রেফারির ক্ষমা চাওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে গতকাল রাতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আমাদের পাকিস্তান দলের ম্যানেজার এবং অধিনায়কের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে অধিনায়কদের হাত মেলানোয় বাধা হয়ে দাঁড়ান পাইক্রফট। যার বিরুদ্ধে পিসিবি শুরু থেকেই শক্তিশালী অবস্থান নেয়। ১৪ সেপ্টেম্বরের সেই ঘটনায় “ভুল বোঝাবুঝি” দাবি করে ‍ক্ষমা চেয়েছেন পাইক্রফট। আইসিসিও কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের ঘটনায় তদন্তের আগ্রহ দেখিয়েছে।’

এ ছাড়া পিসিবি রেফারির ক্ষমা চাওয়ার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে পাকিস্তানের অধিনায়ক, টিম ম্যানেজারের সামনে বসে পাইক্রফটকে কথা বলতে দেখা যায়। তবে পাইক্রফট পাকিস্তান দলের কাছে ক্ষমা চাননি বলে আজ (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়া। এক উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমটিকে জানিয়েছেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন কারও কাছ থেকে যিনি কোনো ভুলই করেননি।’

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পিসিবি প্রকাশিত ভিডিওটি ‘মিউট’ (আওয়াজ বন্ধ) করা ছিল। কারও কোনো কথা কিংবা শব্দ শোনা যায়নি। আইসিসি নিশ্চিত করেছে যে, পাইক্রফট পুরোপুরি কোড অব কন্ডাক্ট অনুসরণ করেছেন। সেটা জানিয়ে পিসিবিকে বলা হয়, তাকে পূর্বনির্ধারিত দায়িত্ব থেকেও সরানো হচ্ছে না। আপাত দৃষ্টিতে স্থায়ী কোনো সমাধান ছাড়াই পাকিস্তান ও আরব আমিরাত ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।