২৪ ঘণ্টা অনলাইন : জেলার আলুকদিয়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার (নিচের বাজার) ও আলুকদিয়া এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ ও বেকারি পণ্য তদারকি করা হয়। বড় বাজার (নিচের বাজার) এলাকার মাছ, মাংস ব্যবসায়ীদের পরিছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণ ও সঠিক ওজনে মাছ-মাংস ক্রয়-বিক্রয় ও ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া আলুকদিয়া এলাকায় তদারকির সময় অপরিছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মো. সাহিনুর ইসলাম এর বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মো. রুহুল আমিন এর প্রতিষ্ঠান মেসার্স আমেনা পল্লী এন্ড ইত্যাদি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে সর্বমোট ১৫ হাজার-টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট বেকারিকে ত্রুটি সমূহ সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন, চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।সহযোগিতায় ছিলেন, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।