রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

প্রকাশিত - ১৮ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যশোরে স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লি মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার কোমর থেকে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইডি প্লট এলাকার সাইজউদ্দিনের ছেলে।

যশোর বিজিবি’র (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির একটি টহল টিম যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলমুখী একটি যাত্রীবাহী বাস থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কোমর থেকে উদ্ধার করা হয় পাঁচটি স্বর্ণের বার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক বিজিবিকে জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল যাচ্ছিলেন তিনি। বিজিবি অধিনায়ক জানান, স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় যশোর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। আটক আবু বকর সিদ্দিককে থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।