রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে অ্যাপের মাধ্যমে জানা যাবে। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে। এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।