রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডশেক বিতর্ক নয়, ভিন্ন কারণে অনুষ্ঠান বয়কট করেছিল পাকিস্তান

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচের পরেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতের কোনো ক্রিকেটার হাত মেলাননি। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি সালমান। ধারণা করা হয়েছিল, হ্যান্ডশেক না করার প্রতিবাদে পুরস্কার বিতরণী পর্বে আসেননি পাকিস্তানের অধিনায়ক। কিন্তু আসল কারণ ভিন্ন।

জানা গেছে, ভারতের এক সাবেক ক্রিকেটারের জন্যই সালমান এই অনুষ্ঠান বয়কট করেছিলেন। সেই ক্রিকেটার হলেন সঞ্জয় মাঞ্জরেকার। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব ছিল তার উপর। ‘রেভস্পোর্টজ’-এর খবর অনুযায়ী, তিনি একজন ভারতীয় হওয়ায় ‘অস্বস্তি’ ছিল পাকিস্তান দলের। তাই সালমান কথা বলতে যেতে রাজি হননি। অবশ্য নিজের পুরস্কার নিতে ঠিকই এসেছিলেন শাহিন আফ্রিদি। এতেই পাকিস্তানের দ্বিচারিতা ধরা পড়ে গেছে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতের সঙ্গে ম্যাচের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে অসন্তোষ্প প্রকাশ করে পাকিস্তান। তার অপসারণ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

নাকভি লিখেছিলেন, ‘আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। যে কারণে এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি।’ অবশ্য পরে সেই পোস্ট তিনি মুছেও দেন।

পাকিস্তানের অভিযোগ ছিল, ম্যাচ রেফারি আইসিসি-র আচরণবিধি এবং এমসিসি-র নিয়ম লঙ্ঘন করেছেন। কিন্তু নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা, তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো রীতি বা ক্রিকেটীয় সৌজন্য। বাধ্যতামূলক নয়। স্বাভাবিকভাবেই ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট নিয়ম-বিরুদ্ধ কিছু করার পরামর্শ দেননি। তাই তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি আইসিসি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।