রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের সঙ্গে ফিফটিতে সুখবর পেলেন তামিম, দুঃসংবাদ লিটনের

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের সঙ্গে ৪০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পাশাপাশি তিনি নিজে খেলেছিলেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ের পুরস্কারও অনেকটা হাতেনাতে পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন তিনি।

এশিয়া কাপে তানজিদের শুরুটা অবশ্য ভালো হয়নি। হংকং চায়নার বিপক্ষে ১৮ বলে ১৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তানজিদ। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির দেখা। আর এমন পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার উপরে। তানজিদের মতো ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকের আলী অনিকেরও। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর এসে এমন ইনিংস খেলেছিলেন তিনি।

এর পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিও গড়েছিলেন জাকের। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য ১৩ বলে অপরাজিত ১২ রান করেছেন। এমন পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে ৫৭ নম্বরে আছেন এ ব্যাটার। অন্যদের মধ্যে অবনতি হয়েছে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের।

হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করেছেন লিটন। তবুও এক ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের অধিনায়ক। এদিকে হংকংয়ের সঙ্গে ১৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন পারভেজ ইমন। শেষ ম্যাচে বাদ পড়েন একাদশ দেখেই। যার ফলে ৮ ধাপ পিছিয়েছেন বাঁহাতি এই ওপেনার। বর্তমানে ৭৫ নম্বরে আছেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।