রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে নিহতদের স্মরণে শোক প্রকাশ

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নেপালে যুব নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতনের ঘটনায় নিহত ৭৩ জনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশটিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষ্যে দেশের সকল সরকারি দফতরে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অন্তর্বর্তীকালীন সরকার বিক্ষোভের সময়ে প্রাণ হারানো ব্যক্তিদের সম্মানে শোক দিবস ঘোষণা করেছে। গত সপ্তাহে দুই দিনের বিক্ষোভের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। 

৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বল্পস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দুর্নীতি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক দুর্দশার কারণে তা আরও তীব্র হয়ে ওঠে। প্রথম দিনেই দমন-পীড়নে কমপক্ষে ১৯ জন নিহত হন। মৃত্যুর ঘটনায় ক্ষোভ আরও বেড়ে যায়, যার ফলে দেশব্যাপী ক্ষোভের ঝড় ওঠে। সরকারি অফিস, একটি হিলটন হোটেল ও অন্যান্য ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হামি নেপাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে ‘আজ আমরা যে পরিবর্তনগুলো দেখছি, তা বিক্ষোভের সময় যারা প্রাণ দিয়েছেন তাদের সাহস ও ত্যাগ ছাড়া সম্ভব হত না’ ।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিহতদের শহীদ ঘোষণা করে, তাদেরকে শ্মশানে রাষ্ট্রীয় সম্মানের প্রতিশ্রুতি দিয়েছেন। দোকানদার পূজা শ্রেষ্ঠা (২২) বলেন, শোক দিবস মানুষকে একত্রিত করবে। তিনি  আরও বলেন, যা ঘটেছে, প্রাণহানির জন্য সবাই দুঃখিত।  এখন পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। আমরা আশা করি, নতুন সরকার আমাদের দেশে প্রয়োজনীয় পরিবর্তন আনবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালে ১৫-২৪ বছর বয়সী এক-পঞ্চমাংশ মানুষ বেকার, যাদের মাথাপিছু জিডিপি মাত্র ১ হাজার ৪৪৭ ডলার। পুলিশের মুখপাত্র বিনোদ খারেল বুধবার বলেছেন যে বিক্ষোভের সময় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে পুলিশ অফিসার ও বন্দীরাও রয়েছেন। এরা পালিয়ে গিয়েছিল । 

তিনি আরও বলেন, বিক্ষোভের সময় দুই ডজন কারাগার থেকে পালিয়ে আসা ১৩ হাজার ৫০০ জন বন্দীর এক-তৃতীয়াংশেরও বেশিকে পুনরায় আটক করা হয়েছে অথবা তারা নিজেরাই আইনের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশের মুখপাত্র বিনোদ খারেল আরও বলেন, এখন পর্যন্ত পলাতক প্রায় ৫ হাজার বন্দী কারাগারে ফিরে এসেছেন। এদের মধ্যে অনেকেই স্বেচ্ছায় কারাগারে ফিরে এসেছেন ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।