রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিমানবন্দরে ‘হয়রানির’ অভিযোগ চীনের

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চীনের নাগরিকদের ‘হয়রানি’ বিষয়ে ওয়েলিংটনের কাছে অভিযোগ করেছে নিউজিল্যান্ডে অবস্থিত চীনা দূতাবাস। দূতাবাস জানিয়েছে, দেশটির বিমান বন্দরগুলোতে চীনা নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং তাদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হচ্ছে। ওয়েলিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনা দূতাবাস মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের একটি বিমানবন্দরে ট্রানজিট করার সময় একজন চীনা নাগরিক কোনো কারণ ছাড়াই নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যদের দ্বারা হয়রানি ও জিজ্ঞাসাবাদের শিকার হন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘তার ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে এবং এগুলোর একটিও এখনো ফেরত দেওয়া হয়নি।’ 

‘চীনা নাগরিকদের নিউজিল্যান্ডে প্রবেশ ও ট্রানজিটের সময় এমন ধরনের হয়রানির বেশ কয়েকটি ঘটনার’ খবর দূতাবাস পেয়েছে। বেইজিং এই ‘অযৌক্তিক আচরণ ও হয়রানির’ নিন্দা জানিয়ে বলেছে, ‘এ ধরনের ভুল আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে।’ দূতাবাস জানায়, তারা নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এর জবাবে ওয়েলিংটন জানিয়েছে, দেশটিতে প্রবেশকারী সকল ব্যক্তিকেই আইন ও নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে ‘জাতীয় নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা’ সংক্রান্ত নিয়মাবলি।

নিউজিল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই আইন ও নিয়মাবলি কোনও দেশের নাগরিকদের প্রতি বৈষম্য না করে সমভাবে প্রয়োগ করা হচ্ছে। এই বিষয়গুলো চীনা দূতাবাসকে জানানো হয়েছে।’ এদিকে নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে তা ‘আইনের আওতায়’ ও ‘স্বাধীন পর্যবেক্ষণের আওতায়’ নেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।