রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নদীতে পানি বাড়ছে

প্রকাশিত - ১৭ সেপ্টেম্বর, ২০২৫   ০২:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ৩ দিন ধরে উজানের ঢল ও বৃষ্টিপাতে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দুধকুমার নদের পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার নিচে দিয়ে এবং তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  ইতোমধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। নীচু এলাকার অনেক ফসলি জমি প্লাবিত হয়েছে। অব্যাহত রয়েছে নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীর অববাহিকায় বিভিন্ন চরাঞ্চলের  নিম্নাঅঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে। বল্লভের খাস ইউনিয়নের ফান্দের চর, বামন ডাঙ্গা ইউনিয়নের নুচনি ও ধাউরারকুটি চরসহ কয়েকটি এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। ধাউরারকুটির বাসিন্দা মাহবুব (৫৫) জানান, দুধকুমার নদের পানি আমাদের এলাকার কিছু বাড়িতে উঠতে শুরু করেছে। সকালে যেখানে পানি ছিল না, বিকেলে সেই যায়গাগুলো পানির নিচে।

ফান্দের চর এলাকার কৃষক আশরাফুল (৪৫) বলেন, গত ২ দিন থেকে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমার বেশকিছু ক্ষেতের ধান-পাট তলিয়ে গেছে। আজ সারাদিন বৃষ্টি হয়েছে। পানি আর একটু বাড়লে বাড়ি-ঘরে প্রবেশ করবে। ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চর গোরকমণ্ডপ ধরলা নদী এলাকার মালেকা (৬৫) বলেন, সকাল থেকে ধরলা নদীর পানি বাড়ছে। আর ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড পরিমান ভাঙ্গন দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্রামের ১৫টি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে।

কুড়িগ্রাম রাজাহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলতে থাকবে। পরদিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবৃদুল মতিন বলেন, উপজেলার আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত শুকনা খাবার ও ভলান্টিয়ারদের প্রস্তুত রাখা হয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ৩৩টি পয়েন্টে আড়াইশো কেজি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধ করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।