রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারের ৭৫ শতাংশই নষ্ট, কীভাবে সুস্থ আছেন অমিতাভ?

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও পুরোদমে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজ করছেন। যদিও তার লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট! আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয়ে লিভারের একটা বড় অংশ।

সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। মাছ-মাংসও খান না। ডাল, সব্জি, রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান। এ ছাড়াও আমলা, তুলসীর রস খান। মদ্যপান, ধূমপান সম্পূর্ণ ভাবে ত্যাগ করেছেন। ১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময় যে অঘটন ঘটে। তার জন্য সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ জানিয়েছেন, এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস।  সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এই রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০ টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।