রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফুল বিক্রি করে ইডলি খেতেন ধানুশ

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেতা ধানুশ তার আসন্ন ছবির নাম রেখেছেন ‘ইডলি কড়াই’। তিনি জানান যে, যখন তিনি ছোট ছিলেন তখন টাকা না থাকায় তাকে ইডলি কিনতে হলে ফুল বিক্রি করতে হত। অনুষ্ঠানে ধানুশ জানান যে, তিনি ইডলি খুব পছন্দ করেন। ছোটবেলায় তিনি সবসময় ইডলি খেতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু তার পরিবারের পক্ষে তা খাওয়া সম্ভব ছিল না।  তিনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ইডলি খেতে খুব ইচ্ছা করত কিন্তু তা খাওয়ার সামর্থ্য ছিল না। তাই আমরা পাড়া থেকে প্রতিদিন ফুল সংগ্রহ করতাম, তা বিক্রি করে টাকা পেতাম। আমার বোন, তুতো ভাই-বোনেরা এবং আমি এই কাজের জন্য ভোর ৪টায় ঘুম থেকে উঠতাম এবং এতে প্রায় দুই ঘন্টা সময় লাগত।’

তার কথায়, ‘পরিশ্রমের দ্বারা অর্জিত অর্থের সাথে ইডলি খাওয়ার তৃপ্তির তুলনা হয় না। শৈশবে আমরা যে সুখ এবং স্বাদ পেতাম, আজ তা রেস্টুরেন্টে পাওয়া যায় না।’ আর শৈশবের এই স্মৃতির কারণেই তিনি তার ছবির নামকরণ করেছেন ‘ইডলি কড়াই’ যার অর্থ ইডলির দোকান। তবে নেটিজেনদের অনেকেই ধানুশের কথা বিশ্বাস করতে পারছেন না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি ছোটবেলায় গরীব ছিলেন, তাই কন্তুরী রাজ্য পরিচালক হিসেবে তার পরিবারকে কখনও টাকা দেননি, এটা কি সত্য?’ আরেকজনের কথায়, ‘ধানুশ একজন পরিচালকের ছেলে, তার কাছে টাকা ছিল না, এটা মিথ্যা।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।