রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ভয় পাওয়ার মানুষ নই : পরেশ রাওয়াল

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:২৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এবার তাকে দেখা যাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিকে। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন পরেশ রাওয়াল। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমার তো এখন মনে হচ্ছে কোনো সিনেমাই তৈরি করা কঠিন।’ ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আজকাল যেকোনো মানুষের প্রতিই যেন একপ্রকার মারমুখী হয়ে ওঠে। কিন্তু যদি আপনার উদ্দেশ্য খারাপ না হয়, নীতিগত ভুল না থাকে এবং সিনেমাটি সততা নিয়ে বানানো হয় তাহলে কে কী বলল তা নিয়ে ভাবা উচিত নয়।’ 

তার কথায়, ‘আমার পক্ষে তো বোঝা সম্ভবই নয়, প্রতিটা মানুষ ঠিক কী চাইছেন। আমি শুধুমাত্র এমন কিছু তৈরি করতে পারি যা আমার পছন্দ, আপনি এইভাবে আপনার পছন্দগুলো সীমিত করেন। সিবিএফসি-ও সচেতন হয়ে ওঠে। ’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল সম্পর্কে পরেশ রাওয়ালের ভাষ্য, ‘আমি ভয় পাওয়ার মানুষ নই, ট্রলকারীদেরে আমি ভালোভাবে উত্তর দিতেও জানি।’  শেষে বলেন, ‘তারা আজ সোশ্যাল মিডিয়ায় দ্রুত যা ইচ্ছে লিখে দিতে পারে। যার কথা একসময় ঘরের লোকেরাও শুনত না, তাদের কথা নিয়ে যদি পৃথিবী আলোচনা করে, তাহলে তাদের তো ভালো লাগে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।