রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু আজ

প্রকাশিত - ১৬ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউরোপের ঘরোয়া লিগগুলো প্রায় এক মাস আগে শুরু হয়েছে। এরই মধ্যে কয়েকটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। এবার শুরু হচ্ছে ইউরোপসেরা হওয়ার লড়াই। আজ (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। নতুন মৌসুমে আরও উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে ইউরোপের ক্লাবসেরা হওয়ার লড়াই।

প্রথম দিনেই মাঠে নামছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্শেই। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। একই সময়ে বিগ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। টটেনহ্যাম আতিথ্য দেবে ভিয়ারিয়ালকে। এর আগে রাত পৌনে ১১টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে খেলবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। গত আসরে অবশ্য কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ইউরোপসেরার মুকুট জয়ের আশায় গত মৌসুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। যদিও শুরুতে সফলতা পাননি।

তবে গত মৌসুমেই চ্যাম্পিয়ন হয়েছে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজি। ফলে ফরাসি ফরোয়ার্ড নিজেকে কিছুটা হলেও দুর্ভাগা ভাবতেই পারেন। রিয়ালের জন্য সুসংবাদ, ইনজুরি কাটিয়ে ফিরেছেন জুড বেলিংহাম। এছাড়া প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ফেডরিকো ভালভার্দে ও তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

রিয়ালের মতো গত আসরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডও। ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের মুখোমুখি হচ্ছে জার্মান ক্লাবটি। সবশেষ দেখায় ৫-১ অ্যাগ্রিগেটে হেরেছিল ডর্টমুন্ড। এ ম্যাচে অবশ্য রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছে নিকো কোভাচের দল। এ ম্যাচে খেলতে পারবেন না এমরি কান, নিকোলাস সুলে এবং নিকো শ্লোটারবেক।

অন্যদিকে সিরি আ’তে ইন্টার মিলানের বিপক্ষে পাওয়া দারুণ জয় দেবে জুভেন্টাসকে বাড়তি আত্মবিশ্বাস। ইনজুরি সমস্যা নেই দলে। তাই চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে শতভাগ ফিট স্কোয়াড নিয়েই নামবে তুরিনের ওল্ড লেডিরা। সবমিলিয়ে জমজমাট সব লড়াইয়ের আভাস দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।