২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নতুন করে হামলা এবং হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যকে সমর্থন করার পর, মঙ্গলবার ইসরাইল গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।সোমবার ১৫ সেপ্টেম্বর জেরুজালেম সফরে রুবিও নেতানিয়াহুকে বলেন, বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযানের জন্য ইসরাইল ‘আমাদের অটল সমর্থনের ওপর’ নির্ভর করতে পারে।
কয়েক ঘন্টা পরে, প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ‘গাজা সিটিতে, অবিরাম ভারী বোমাবর্ষণ’ চলছে। এতে করে কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ২৫ বছর বয়সী বাসিন্দা আহমেদ গাজাল বলেন, ‘আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে মার্কিন অংশীদার কাতারে হামাস নেতাদের ওপর বিমান হামলা চালানোর জন্য ইসরাইলকে তিরস্কার করার পর রুবিও জেরুজালেমে সফর করেছেন।
রুবিও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনাকে ম্লান দৃষ্টিতে দেখেন এবং হামাসকে ‘বর্বর প্রাণী’ বলে অভিহিত করেন। ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন আক্রমণ গাজা যুদ্ধের সূত্রপাত করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার কাতার সফরে যাচ্ছেন, যেখানে এই অঞ্চলের বৃহত্তম মার্কিন বিমান ঘাঁটি অবস্থিত এবং দেশটি ট্রাম্পের প্রতি আন্তরিকভাবে সমর্থন দিয়ে আসছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।