রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০৬:৪১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দুপুর থেকে কলেজের সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এতে গুলশান-১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীমুখী এবং বিপরীত দিকের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে রাস্তার উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ করে আন্দোলন করছেন। ফলে গুলশান ১ থেকে আমতলী-জাহাঙ্গীর গেট/মহাখালীর দিকে এবং বিপরীত দিক থেকে আসা গাড়ি চলাচল করতে পারছে না।

এক্ষেত্রে নিচে বর্ণিত ডাইভারশন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো–

১. উত্তরার দিক থেকে আসা যানবাহনগুলো যারা আমতলী হয়ে গুলশান ১-এর দিকে যাবেন, তারা কাকলী বামে টার্ন করে গুলশান-২ হয়ে গুলশান-১ পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।

২. যারা জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে এসে আমতলী-গুলশান-১ এর দিকে যাবেন তারা সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনের ইউটার্ন (ছোট যানবাহন) ও আর্মি স্টেডিয়ামের সামনে গিয়ে ইউটার্ন করে গুলশান-২ হয়ে গন্তব্যের দিকে যেতে পারবেন।

৩. এ ছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিক থেকে আসা যানবাহন জাহাঙ্গীর গেটের দিকে যাওয়া যাবে।

৪. জাহাঙ্গীর গেট থেকে একইভাবে ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।