রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রশিদপুর কূপ থেকে আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হল

প্রকাশিত - ১৫ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৩৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জেলার বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হলো আজ। নতুন এই স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আজ ১৫ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে রশিদপুরে সম্প্রতি পাওয়া গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সংযুক্ত করা হয়। রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুমন বিকাশ দাস জানান, এই  গ্যাস ফিল্ড থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম রোববার দিবাগত রাতে আনুষ্ঠানিকভাবে এই গ্যাস ফিল্ডের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক ও  বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।

গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) গত ১২ জুলাই থেকে কূপটিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে। প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন করে। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান মেলে। বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) যৌথভাবে কূপটির সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার পর আজ জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হলো। 

নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। আগামী ১০ বছরে নতুন কূপ থেকে প্রায় ২৫ দশমিক ৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে ধারনা করা হচ্ছে। সূত্র জানায়, গ্যাসের পাশাপাশি উপজাত হিসেবে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।