২৪ঘণ্টা অনলাইন : আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় এই কিংবদন্তি তিন বছর পর ক্রিকেট প্রশাসনে ফিরছেন। রোববার মনোনয়নপত্র জমা দেন সৌরভ গাঙ্গুলী। এ দিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সৌরভের বিপক্ষে কেউ প্রার্থী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য ক্রিকেট সংস্থাটির শীর্ষ পদে ফিরছেন তিনি।
আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেদিনই দায়িত্ব গ্রহণ করবেন সৌরভ। বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি ছিলেন সৌরভ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করেছিলেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।
আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভ। গত মাসে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নেন সৌরভ।
২৪ঘণ্টা/এআর
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।