রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক, মুখ খুলল অভিনেতার

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘কুলি’। মুক্তির পর এখন পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করেছে।  এই সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে একগুচ্ছ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। 

সম্প্রতি এই ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে তৈরি হয় নানা জল্পনা। ‘কুলি’ ছবিতে ‘দহ’ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই চরিত্র নিয়ে আমিরের ভাষ্য, রজনীকান্তের সঙ্গে অভিনয় করে নিজেকে ধন্য মনে করেছিলেন তিনি। তবে সম্প্রতি আমিরের এক আর্টিকেল ভাইরাল হয়; তাতে এই সিনেমায় অভিনয়কে আমির তার অভিনয় জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেন বলে দাবি নেটিজেনদের। এবার এমন গুঞ্জনে জল ঢালল অভিনেতার টিম।

আমিরের টিমের পক্ষ থেকে বলা হয় যে এমন কোনো মন্তব্য তিনি করেননি বা এমন কোনও উক্তিও তিনি কোনো সাক্ষাৎকারে বলেননি। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দর্শক। সেখানে তাকে দেখা যাচ্ছিল এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।