রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নেতাদের মধ্য থেকে ৫ সিনেট সদস্য নির্বাচিত

প্রকাশিত - ১৪ সেপ্টেম্বর, ২০২৫   ১২:০৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিসসংলগ্ন সভাকক্ষে এ সভা হয়। সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদেক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা অংশ নেন। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

কার্যনির্বাহী সভা শেষে প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ ডাকসু নেতাদের মধ্য থেকে নির্বাচিত সিনেট সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন—  ভিপি সাদেক কায়েম,   জিএস এস এম ফরহাদ,  এজিএস মুহাম্মদ মহিউদ্দিন, সদস্য সাবিকুন্নাহার তামান্না, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।