২৪ ঘণ্টা অনলাইন : ফরিদা পারভীনের কিডনি-মস্তিষ্ক অচল, অবস্থার উন্নতি নিয়ে অনিশ্চয়তা ভালো নেই দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন, রয়েছেন লাইফ সাপোর্টে। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে গত শুক্রবার রাতে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমে জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বলেন, ফরিদা পারভীন এখন লাইফ সাপোর্টে আছেন। তার কিডনি ও মস্তিষ্ক কাজ করছে না। ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে।
ডা. আশীষ কুমার আরও জানান, তার হৃদস্পন্দনও অনিয়মিত। এছাড়া রক্তে সংক্রমণ সারা শরীরে ছড়িয়ে গেছে। বর্তমানে তিনি মাল্টি অর্গান ফেইলিউরে ভুগছেন। রক্তচাপ কম থাকায় ডায়ালাইসিস করা সম্ভব হয়নি। তাই তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এছাড়া তিনি জানান, শিল্পীর শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর বোঝা যাবে তার অবস্থার উন্নতি হচ্ছে কি না।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।