রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ১৯ গুণী শিল্পী

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৪৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : শিল্পকলা একাডেমি সম্মাননা পেয়েছেন জেলার ১৯ জন গুণী শিল্পী।  গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে নৈপুণ্য অর্জন করায় সাতটি ক্যাটাগরিতে ১৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়। পদক প্রদান শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সম্মাননাপ্রাপ্তরা হলেন; কন্ঠসংগীতে স্বপন কুমার নন্দী, সুদেব চন্দ্র দাস, লিপিকা সিংহ রায়, সুনন্দা কর ও মনিকা চক্রবর্তী, নাট্যকলায় টিংকু রঞ্জন মল্লিক, সুভাষ চন্দ্র চৌধুরী, শৈবাল কান্দি সাহা, মুহাম্মদ মোস্তফা ফারুক ও মোহাম্মদ মাহাতাব উদ্দিন,আবৃত্তিতে রাফিয়া আক্তার ও হেলাল উদ্দিন মাহমুদ, যন্ত্রসংগীতে অলক চক্রবর্তী  ও মো. ওমর ফারুক, চারুকলায় দীপন কুমার দাস ও আবুল কাশেম খোকা, যাত্রা শিল্পে চামেলী পাল এবং বেলায়েত হোসেন ও লোকসংগীতে প্রাণ গোবিন্দ দাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ রেজাউল হক প্রমুখ। প্রধান অতিথি রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদের তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা একটি বড় ধরনের অপরাধ। আমরা এই অপরাধের দায়ভার নিতে চাই না। আমরা চাই প্রত্যেক বছর নিয়মিতভাবে যেন গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।