রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার জাবির ক্লাস-পরীক্ষা বন্ধ, চালু থাকবে ভর্তি কার্যক্রম

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে এবং সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্ব-স্ব অফিসে উপস্থিত থাকবেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোটগ্রহণ প্রস্তুতি, ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে পরিশ্রম করেছেন এবং অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। এর ফলে অনেকেই শারীরিক ও মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আগামীকাল ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে। তবে ভর্তি কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সংশ্লিষ্ট অফিসসমূহ খোলা থাকবে। এছাড়া, আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস যথারীতি চালু থাকবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।