রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন : কৃষি মন্ত্রণালয়

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অসত্য তথ্য প্রচার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ইউরিয়া সার আমদানি ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরের ভিত্তিতে করা হয়। পূর্বে একাধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন দরে সার সরবরাহের সুযোগ থাকলেও বর্তমান সরকার সর্বনিম্ন দর গ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিপুল অর্থ সাশ্রয় হয়েছে।


কৃষি মন্ত্রণালয় জানায়, সার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বুলেটিন ‘আরগুস’ ও ‘ফার্টিকন’-এর মূল্য তালিকা অনুসরণ করা হয়। অবস্থান ও জাহাজ ভাড়ার কারণে দেশভেদে দামের পার্থক্য থাকলেও তা নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। এ অর্থবছরে অতিরিক্ত দর প্রস্তাব করা আমদানিকারকদের প্রস্তাব বাতিল করে ১৩টি প্রতিষ্ঠানকে প্রথম দফায় এবং পরে আরও ৬টি প্রতিষ্ঠানকে নির্ধারিত দামে কার্যাদেশ দেয়া হয়েছে। সার আমদানিতে সরকারের স্বচ্ছতা বজায় রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।