২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। মূলত পেহেলগাম কাণ্ডের পর ভারত–পাকিস্তান সম্পর্কে অবনতি ঘটে, আর তার জেরেই পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয় ভারতে; যার প্রভাব পড়ে এই সিনেমার মুক্তিতেও। মূলত ফাওয়াদ ও বানী কাপুর অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৯ মে। কিন্তু তার আগেই ঘটে যায় পেহেলগাম কাণ্ড। এরপর থেকেই ছবিটি যেন কোনোভাবেই ভারতের প্রেক্ষাগৃহে না আসে, সে দাবি তোলে একাধিক সংগঠন। এমনকি নায়িকা বানীকেও সমালোচনার মুখে পড়তে হয় পাক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আপাতত ছবিটি শুধু আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে।
গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এবার খবর এসেছে, সেই নিষিদ্ধ ছবিই এবার ভারতের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে; তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এই সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন, এটি মূলত এক সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বজুড়ে সব দর্শকের কাছেই আবেদন তৈরি করবে। তাছাড়া ওই তারিখে অন্য কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না, তাই সিনেমাটি এককভাবেই প্রেক্ষাগৃহে চলবে বলে আশাবাদী।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।