রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুতে বিজয়ী নারীদের ‘গৃহদাসী’ কটাক্ষ, ব্র্যাক গবেষকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ১২:৩৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নারী প্রতিনিধিদের হিজাব নিয়ে কটাক্ষ করেছে একই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার দিয়ে এই নারী প্রতিনিধিদের ‘গৃহদাসী’ বলে অবমাননাকর মন্তব্য করেন তিনি। ওই শিক্ষার্থীর নাম মো. রাকিবুল মোবিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এ গবেষণা সহযোগী হিসেবে কর্মরত।

এ ঘটনায় ডাকসুর নবনির্বাচিত মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)-এর নির্বাহী পরিচালক ইমরান মাতিন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ‘সম্প্রতি মো. মোবিন ডাকসুর নির্বাচিত নারী প্রতিনিধিদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এক ধরনের স্পষ্টভাবে নারী বিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করেছেন। তার এই মন্তব্য নারীদের নেতৃত্বকে তুচ্ছ-তাচ্ছিল্য ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। যা কেবল আক্রমণাত্মক নয়, বরং নারীর মর্যাদা, ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের ওপর সরাসরি আঘাত।’

অভিযোগে আরও বলা হয়, ‘এ ধরনের আচরণ লিঙ্গ সমতা, গণতান্ত্রিক প্রতিনিধিত্ব এবং মানবিক মর্যাদার প্রতি যে শ্রদ্ধাবোধ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিআইজিডি প্রকাশ্যে ধারণ করার দাবি করে, তার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। একটি খ্যাতনামা একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠানের কর্মচারী যখন প্রকাশ্যে নারীবিদ্বেষ ছড়িয়ে দেন, তখন তা প্রতিষ্ঠানটির নৈতিক মানদণ্ড, পেশাগত জবাবদিহিতা এবং নারীর অধিকার রক্ষায় প্রতিশ্রুতির ওপর গভীর প্রশ্ন তোলে।’

মোবিনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, ‘এটি নিছক একটি ব্যক্তিগত মন্তব্য নয়। এটি যেমন লিঙ্গ-ন্যায়বিচারের প্রশ্ন, তেমনি বিআইজিডি’র প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। এই প্রেক্ষাপটে দৃঢ় ও স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ ছাড়া অন্য কিছু করা হলে তা প্রতিষ্ঠানটির নীরব সহযোগিতা হিসেবে বিবেচিত হবে, যা এ ধরনের পশ্চাদপদ ও ক্ষতিকর আচরণকে স্বাভাবিক করার শামিল। তাই বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে সমাধানের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে ডাকসুর মানবাধিকার ও আইন সম্পাদক শাখাওয়াত জাকারিয়া বলেন, ডাকসুতে বিজয়ী নারী শিক্ষার্থীদের Home Slaves (গৃহদাসী) বলে কটাক্ষ করে পোস্ট করেছে ঢাবির অর্থনীতি বিভাগের ১৯-২০ সেশনের ছাত্র রাকিবুল মোবিন। তিনি বর্তমানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে গবেষক হিসেবে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।