২৪ ঘণ্টা অনলাইন : সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বহুল আলোচিত সিনেমা শাহরুখ খানের ‘কিং’–এর শুটিং চলছে পোল্যান্ডে। যেখানে বলিউড বাদশাহর লুক, ছবির বাজেট আর তারকাখচিত কাস্ট, সব মিলিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। শুটিংও চলছিল জোরকদমে। এমন সময় হঠাৎই নিজ দেসে ফিরলেন বলিউডের কিং খান। বলিউড সূত্র জানিয়েছে, শাহরুখের শুটিং ফেলে দ্রুত দেশে ফেরার বিশেষ কারণ রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান নিজেই।
এটাই তার জীবনের প্রথম জাতীয় পুরস্কার। তেইশ সালের ব্লকবাস্টার ‘জাওয়ান’ সিনেমার জন্যই এই সম্মান পাচ্ছেন তিনি। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার জাতীয় স্বীকৃতি, তাই আবেগে ভাসছেন সুপারস্টার। তাই রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি; সব কাজ সরিয়ে এই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতেই পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।