রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইলন মাস্ক বনাম মাইক্রোসফট : চার্লি কার্ক ইস্যুতে নতুন টানাপোড়েন

প্রকাশিত - ১৩ সেপ্টেম্বর, ২০২৫   ১২:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ডানপন্থী নেতা চার্লি কার্কের মৃত্যু নিয়ে মন্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রযুক্তি দুনিয়ার দুই বড় নাম। ইলন মাস্ক সরাসরি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে ট্যাগ করে ব্লিজার্ড কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মাস্ক এক্স-এ লিখেছেন, “এখানে কী হচ্ছে, @satyanadella? এরা মাইক্রোসফট কর্মী।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। মাস্কের অবস্থানকে জোরদার করেছে রিপাবলিকান নেতাদের কড়া অবস্থান। কংগ্রেসম্যান ক্লে হিগিন্স স্পষ্ট করে বলেছেন, “চার্লি কার্ক হত্যাকে তুচ্ছ করেছে- এমন যেকোনো পোস্টকারী বা মন্তব্যকারীকে আমরা আজীবনের জন্য ব্যান করাবো।”

অর্থাৎ শুধু কর্মীদের মন্তব্য নয়। সামগ্রিকভাবে সোশ্যাল মিডিয়ার কথোপকথনকেই রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ব্লিজার্ড ডেভেলপার মার্ক কার্ন (অনলাইনে “গ্রুমজ”)। তিনি এক্স-এ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে কিছু ব্লিজার্ড কর্মী কার্ককে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বলে দাবি করা হয়।

ইলন মাস্ক এই পোস্ট উদ্ধৃত করে নাদেলার উদ্দেশে সরাসরি প্রশ্ন করেন। মাইক্রোসফট তাদের অফিসিয়াল এক্স পেজে এক বিবৃতিতে জানায়, “আমরা আমাদের কর্মীদের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে অবগত। প্রতিটি বিষয় আমরা গুরুত্বসহকারে পর্যালোচনা করছি। কারো বিরুদ্ধে সহিংসতা উদযাপন আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

ইলন মাস্ক সরাসরি প্রশ্ন করলেও সত্য নাদেলা এখনো পর্যন্ত কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি। এতে বিষয়টি আরও ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। এই বিতর্ক আবারও সামনে নিয়ে এলো কিছু মৌলিক প্রশ্ন। কর্মীরা তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী লিখতে পারবেন, তার সীমা কোথায়? বড় টেক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে নিজেদের নীতি অনুসরণ করতে পারবে, আর কতটা রাজনৈতিক চাপ মেনে চলতে হবে? 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।