রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসু নির্বাচনে ফের ভোট গণনা শুরু, রাতের মধ্যে ফল

প্রকাশিত - ১২ সেপ্টেম্বর, ২০২৫   ১০:১২ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। এর আগে, বিকেলে নির্বাচন কমিশন জরুরি সভার আহ্বান করে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।

 

তিনি বলেন, আমাদের একজন সহকর্মী মারা যাওয়ায় আমরা ভোট গণনা কিছু সময় স্থগিত রেখেছিলাম। আজ জুমার নামজের সময় কিছুক্ষণ ভোট গণনা বন্ধ ছিল। এখন গণনা চলছে এবং অব্যাহতভাবে চলবে। যেহেতু হাতে গণনা হচ্ছে, আমরা সঠিক সময় বলতে পারছি না। তবে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। 

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।