রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নতুন মাইলফলক, ম্যাচ অফিসিয়ালদের সবাই নারী

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ১০:৪২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : নতুন যুগে প্রবেশ করছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথমবার সকল ম্যাচ পরিচালনা করবেন নারীরা। এর আগে মেয়েদের টি-২০ বিশ্বকাপে ও ২০২২ সালের কমনওয়েলথ গেমসের সকল ম্যাচ অফিসিয়াল ছিলেন নারী। 

যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ১৮জন ম্যাচ অফিসিয়াল, ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন। তাদের সকলেই নারী। আইসিসির চেয়ারম্যান জয় শাহ এটাকে মেয়েদের ক্রিকেটের সংজ্ঞা নির্ধারণী মুহূর্ত বলে উল্লেখ করেছেন। 

তিনি বলেন, ‘এটি নারীদের ক্রিকেটের সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েদের ক্রিকেটে এই যাত্রা আরও অনেক গল্পের পথপ্রদর্শক হবে। ম্যাচ পরিচালনায় সর্ব মহিলা-পরিষদ কেবল একটি মাইলফলক নয় বরং ক্রিকেটে লিঙ্গ সমতা নিশ্চিত করার শক্তিশালী প্রতিফলন।’

জয় শাহ মনে করেন, তাদের এই যাত্রা ভবিষ্যত প্রজন্মের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে। ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈশ্বিক আসরে নারীদের শ্রেষ্ঠত্ব তুলে ধরবে এবং ক্রিকেটে লিঙ্গ বৈষম্য নেই এই বার্তার পক্ষে কথা বলবে। 

এবারের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন নিগার সুলতানা জ্যোতিরা। এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী হিসেবে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকের জেসি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।