রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি টাকা আত্মসাৎকারী সেই আশরাফ ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া মো. আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি।  বুধবার (১০ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  গ্রেপ্তার আশরাফ আলী চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল ডিলার পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গোয়েন্দা ওয়ারী বিভাগের এসআই আব্দুল মোমিন বলেন, আশরাফ আলীকে ঢাকার পল্টন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশরাফ ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানা ও চট্টগ্রামের চকবাজার থানায় মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, দেশে ৩২ শাখার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অন্তত ১০০ কোটি টাকা আমানত নিয়ে তা ফেরত দেয়নি সিটি ইনভেস্টমেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মো. আশরাফ আলী। ২০১৬ সালে গ্রাহকেরা আমানত ফেরত না পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন। এরপর আশরাফ আলী পরিচয় দেন বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক হিসেবে। আওয়ামী লীগের নেতা পরিচয়ে আরও বেপরোয়া হয়ে যান তিনি৷ গ্রাহকের আমানত ফেরত না দিয়ে উল্টো হত্যার হুমকি ও মামলায় ফাঁসানোর হুমকি দেন সিটি ইনভেস্টমেন্টের কর্মকর্তারা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।