রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:৫২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ব্যক্তিগত তথ্য ও প্রচারের অধিকার রক্ষার অনুরোধ জানিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তারপরের দিনই একই দাবিতে আদালতে হাজির হলেন অভিষেক বচ্চন। বিচারপতি এদিন জানান, আদালত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আদালতে অভিষেকের পক্ষে দুই আইনজীবী যুক্তি দেন। তারা জানিয়েছেন, বিভিন্ন সংস্থা অভিষেকের নাম, কণ্ঠস্বর এবং ভিডিও বেআইনি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করছে।

এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও বানানো হচ্ছে। আইনজীবীরা আরও জানান, ‘আমরা বিষয়টি দেখব, এ নিয়ে একটি আদেশ দেওয়া হলে গুগল এসব ইউআরএল সরিয়ে নেবে।’ জানা গেছে, বিষয়টির পরবর্তী শুনানি আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।