রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেলেন আরও ৩ জন, চিকিৎসাধীন ১৩ জন

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০৪:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা হলেন— মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আলভীরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২)। 

তিনি জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।