রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসিন্দাদের গাজা ছেড়ে যেতে বলছে ইসরাইল, মানছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০২:৪০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইসরাইলি সামরিক বাহিনী গাজা সিটির যেখানে হামালা চালাচ্ছে, সেখান থেকে বুধবার সাধারণ মানুষদের চলে যেতে বলে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র বরাত দিয়ে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংস্থাটির কর্মীরা গাজা ছেড়ে কোথাও যাবে না। জাতিসংঘের এই স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানায়, ‘গাজার সাধারণ নাগরিকদের বলছি- ডব্লিউএইচও ও এর সহযোগী সংস্থাগুলো গাজা সিটিতেই থাকবে।’ ইসরাইলি সেনারা গাজা সিটিতে আক্রমণ বাড়াচ্ছে। এটি গাজা উপত্যকার প্রধান শহর। তাদের উদ্দেশ্য শহরটি দখল করা। এই সপ্তাহে তারা সাধারণ মানুষকে শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা সিটি ও এর আশপাশের এলাকায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস করে। জাতিসংঘের এই সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস এক্স-এর এক পোস্টে লিখেন, ‘বাসিন্দাদের সরে যেতে বলার এই সর্বশেষ নির্দেশে আমরা হতবাক।’ তিনি বলেন, ইসরাইল গাজা সিটির ১০ লাখ মানুষকে গাজার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘মানবিক অঞ্চলে’ চলে যেতে যে নির্দেশ দিয়েছে, তা একেবারেই অযৌক্তিক। তিনি আরো বলেন, ‘ওই অঞ্চলে আগে থেকেই থাকা মানুষের জন্য পর্যাপ্ত জায়গা বা সেবা নেই, নতুনদের জন্য তো একদমই নেই।’

টেড্রোস বলেন, গাজা উপত্যকার সচল থাকা হাসপাতালগুলোর প্রায় অর্ধেকই গাজা সিটিতে অবস্থিত। তিনি বলেন, এই অঞ্চলের ‘ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা অবশিষ্ট এই হাসপাতালগুলোকে হারানোর ঝুঁকি নিতে পারবে না।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘ব্যবস্থা নেওয়ার’ আহ্বান জানিয়ে বলেন, গাজায় ‘এই বিপর্যয় মানুষের তৈরি এবং এর দায় আমাদের সবার।’

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজায় তাদের অভিযান চালাচ্ছে।  হামাসের ওই হামলায় ইসরাইলি পরিসংখ্যান অনুযায়ী ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ইসরাইলের পাল্টা হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে। জাতিসংঘ ইতোমধ্যে গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ঘোষণা করেছে, যদিও ইসরাইল তা মানতে নারাজ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।