রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৩টি আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৫   ০১:১৫ পিএম
webnews24

‎২৪ ঘণ্টা অনলাইন : বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে ভোটারের চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪৫ হাজার ৯৬৩ জন। ১০ সেপ্টেম্বর বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো:অলিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে চুড়ান্ত খসড়া ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন।

আরও বলা হয়, বাগেরহাট ৯ উপজেলার ৩ আসনে বাগেরহাট, মোংলা পোর্ট, মোড়েলগঞ্জ পৌরসভা রয়েছে। ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ সময় এবং ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চুড়ান্তকরণ করা হবে।অলিউল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর নির্বাচন। ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো উপযোগী করে তোলা হচ্ছে। নির্বাচন পরিচালনায় পুলিং এজেন্ট বিতর্কিত লোক ব্যতিরেকে বাছাইপর্ব শুরু হয়েছে এবং তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।