রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় জয়ে শুরু ভারতের

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ১১:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : এশিয়া কাপের এবারের আসর বড় জয় দিয়ে শুরু করলো ভারত। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৯ উইকেটে।

আমিরাত টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তোপের মুখে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। তার চার-ছক্কার ফুলঝুরিতে ৩.৪ ওভারেই ভারত তোলে ৪৮ রান। এসময় তিনি ১৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩০ রান করে জুনাইদ সিদ্দিকীর বলে আউট হন।

এরপর শুভমান গিলের ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা অপরাজিত ২০ ও সূর্যকুমার যাদবের ১ ছক্কায় করা অপরাজিত ৭ রানের ইনিংসে ৪.৩ ওভারে ৬০ রান তুলে জয় নিশ্চিত করে ভারত।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি আরব আমিরাতের। ভারতের মতো সেরা দলের বিপক্ষে ৩.৩ ওভারে তোলে ২৬ রান। ৮ ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৪৭। সেখান থেকে ৫৭ রানে যেতেই অলআউট হয়ে যায় আমিরাত। যা ভারতের বিপক্ষে কোনো দলের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

এর আগে ২০২৩ সালে নিউ জিল্যান্ডকে ৬৬ রানে, ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ৭০ রানে ও ২০১২ সালে ইংল্যান্ডকে ৮০ রানে অলআউট করেছিল ভারত।

ব্যাট হাতে আমিরাতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে আলিশান শরাফু ৩ চার ও ১ ছক্কায় ২২ ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৩ চারে করেন ১৯ রান। বাকিদের রান ছিল ২, ৩, ২, ২, ১, ১, ১, ০ ও ২*।

বল হাতে ভারতের কুলদীপ যাদব ২.১ ওভারে ৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। আর শিভম দুবে ২ ওভারে ৪ রানে নেন ৩টি উইকেট। বাকি তিনটি উইকেট ভাগাভাগি করে নেন জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। পরের ম্যাচে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।