রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

১১ ঘণ্টা পর ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, কাল সকালে ফের অবরোধ

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১৮ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দিনভর চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি আজকের মতো স্থগিত করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধ সন্ধ্যা ৬টার দিকে অর্থাৎ ১১ ঘণ্টা পর স্থগিত করা হয়। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে আবারও অবরোধ শুরু হবে।

অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে এবং দীর্ঘ সময় আটকে থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। অনেকেই খাবার-পানি ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তি সামলে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

অন্যদিকে, আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের একাধিকবার আলোচনা হলেও তারা তাদের মূল দাবি থেকে সরে আসেননি। ফলে আগামীকাল থেকে পুনরায় মহাসড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বাসিন্দা ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বীর মুক্তিযোদ্ধা মো. ইমারত হোসেন বলেন, ভাঙ্গা শুধু একটি মানচিত্রের ইউনিয়ন নয়, এটি আমাদের শিকড়, আবেগ আর অস্তিত্বের প্রতীক। প্রশাসন যদি ভাবে আমরা নীরবে অন্যায় সিদ্ধান্ত মেনে নেব, তবে তারা ভুল করছে। আমরা জানি আন্দোলন মানে কষ্ট, যানজট ও ভোগান্তি। তবুও ভাঙ্গাকে রক্ষার প্রশ্নে আমরা কখনো আপস করব না। প্রয়োজনে দিনের পর দিন রাস্তায় বসে থাকব, স্লোগানে মুখর করব মহাসড়ক।

তিনি আরও বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু অবিচার হলে রুখে দাঁড়ানো আমাদের অধিকার। ভাঙ্গাকে টুকরো করে দেওয়া মানে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ে আঘাত। আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গারই অংশ ছিল, ভাঙ্গারই অংশ থাকবে। মানুষকে বিভক্ত করার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। ভাঙ্গাকে রক্ষা করা শুধু আন্দোলনের দাবি নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই এটাই আমাদের শেষ কথা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় মহাসড়ক অবরোধ করে ওই দুই ইউনিয়নের স্থানীয় জনগণ। এর ফলে দুই মহাসড়কেই যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন এবং উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।