রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীল বিকিনিতে সমুদ্রপাড়ে ঝড় তুললেন মিমি

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১৫ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত বাংলা ছবি ‘রক্তবীজ-২’-এর প্রথম গান ‘চোখের নীলে’। গানটির দৃশ্যে সাহসী রূপে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

বুধবার প্রকাশিত এই রোমান্টিক গানে নীল বিকিনিতে সমুদ্রপাড়ে মিমির সাবলীল অভিনয় ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকদের মনে।

অনুপম রায়ের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সূচন্দ্রিকা গোলদার। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা-র চরিত্রে থাকছেন মিমি। অন্যদিকে গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ-এর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। 

গানের দৃশ্য ইঙ্গিত দিচ্ছে, এবার তাঁদের সম্পর্কের রসায়ন পৌঁছবে এক নতুন উচ্চতায়।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ-২’। ইতোমধ্যেই প্রকাশিত টিজার এবং ট্রেলারে ঝলক মিলেছে গুলি-বোমা-অ্যাকশনে ভরপুর কাহিনির।

প্রথম ছবির মতোই এবারও গল্পে থাকছে ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন। যখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের দিকে এগোয়, তখনই শুরু হয় চক্রান্ত-  এমন ইঙ্গিতই মিলেছে ট্রেলারে।

প্রথম ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ছায়ায় নির্মিত হয়েছিল। এবারের কাহিনিতেও সেই বাস্তব ঘটনার ছাপ পাওয়া যাবে বলে ধারণা করছেন অনুরাগীরা। 

নড়াইলের ভদ্রবিলা গ্রামে শ্বশুরবাড়ি দেখতে প্রণব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক সফরের কিছু ঘটনার প্রতিফলনও ছবিতে উঠে আসতে পারে বলে গুঞ্জন।

২০২৩ সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘রক্তবীজ’-এ দর্শক আবীর, মিমি এবং ভিক্টরের অভিনয় দেখেছিলেন। এবারও থাকছে সেই ত্রয়ী। তবে নতুন সংযোজন হিসেবে যোগ দিচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গেছে ভয়ংকর খলনায়কের চরিত্রে।

ছবিতে আরও আছেন ‘ব্যান্ডিট কুইন’ খ্যাত সীমা বিশ্বাস। বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়ায় নির্মিত চরিত্রে তাকে দেখা যাবে। অন্যদিকে মিমি থাকছেন দাপুটে পুলিশ কর্মকর্তা সংযুক্তার ভূমিকায় এবং আবির কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা অফিসার পঙ্কজের চরিত্রে।

অভিনয়, গান ও অ্যাকশন- সব মিলিয়ে ‘রক্তবীজ-২’ দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।