রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কলা কিনতে খরচ ৩৫ লাখ, কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৭:১৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) নোটিশ পাঠাল উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গেছে, কলা কেনার জন্য উত্তরাখণ্ড সংস্থা ৩৫ লাখ টাকা খরচ করেছে। এ ছাড়াও প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।

দেরাদূনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত এবং আরও অনেকের দায়ের করা দুর্নীতির মামলার শুনানি ছিল বিচারপতি মনোজ কুমার তিওয়ারির বেঞ্চে। বিচারপতি মনোজকে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার যে আর্থিক হিসাব-নিকাশ করা হয়েছে, সেখানে কলা কেনার জন্য ৩৫ লাখ টাকা খরচ দেখানো হয়েছে।

পাশাপাশি ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য ৬ কোটি ৪০ লাখ খরচ দেখানো হয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য খরচ হয়েছে ২৬ কোটি ৩০ লাখ, যা গত বারের থেকে চার কোটি টাকা বেশি। এই সব খাতে প্রচুর খরচ করা সত্ত্বেও ক্রিকেটারেরা যথেষ্ট সুবিধা পাননি। যা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সংস্থা, তার কিছুই পূরণ করা হয়নি বলে অভিযোগ।

মামলাকারীরা জানিয়েছেন, খাবার এবং খেলোয়াড়দের প্রতি খরচ খাতে কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন উত্তরাখণ্ড সংস্থার কর্মকর্তারা। ক্রিকেটের উন্নতির জন্য যে বাজেট ছিল, তা কর্তাদের ব্যক্তিগত খাতে খরচ করা হয়েছে। আগামী শুক্রবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতি প্রকাশ্যে এসেছে। উত্তরাখণ্ড সংস্থার সাবেক সহ সভাপতি সুরেন্দ্র ভান্ডারি মামলা করে জানিয়েছেন, মাত্র একটি প্রতিষ্ঠানকেই টেন্ডার দেওয়া হয়েছে। আর কোনো সংস্থাকে বিবেচনা করা হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।