রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন, জায়েদ খান বললেন ‘ভুয়া’

প্রকাশিত - ১০ সেপ্টেম্বর, ২০২৫   ০৫:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: প্রায় বছরখানেক ধরে মার্কিন মুলুকে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সরকার বদলের পর নানা দিক বিবেচনা করেই এখনও দেশে ফেরেননি তিনি।  অন্যদিকে সম্প্রতি সময়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই বর্তমানে থাকছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন শহরে। 

এরই মধ্যে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে জায়েদ খান-মাহির অতীতের প্রেমের গুঞ্জন। ঢালিউডে একটা সময়ে কান পাতলেই শোনা যেত, জায়েদ-মাহির প্রেমের খবর।  তবে হঠাৎ করেই দুজনকে জড়িয়ে সেই আলোচনা থেমে যায়। এরপর মাহি বিয়ে করে সংসার জীবনেও থিতু হওয়ার চেষ্টা করে। তবে সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি মাহি-জায়েদের দেখা মিলল দূর আমেরিকায়! একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি-উজ্জ্বল মুখে ধরা দিলেন দুজন। এরপরই শুরু হয় গুঞ্জন— ‘তাহলে কী পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে?’ মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে জায়েদ খানও বহুদিন ধরে সেখানেই। ফলে তাদের দুজনের প্রেমের গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদের শিরোনামও হচ্ছে নতুন করে। 

বিষয়টি নিয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে এই চিত্রনায়ক জানালেন, ‘মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।’ জায়েদ আরও জানালেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই দেখা হয়েছিল মাহির সঙ্গে। এর বেশি কিছুই নয়। মাহি কেবলই তার সহকর্মী।  প্রসঙ্গত, গেলে বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই অভিনেতা। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্মও করছেন তিনি। এছাড়া নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে জায়েদ খানকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।